স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসির পারফরম্যান্সে মুগ্ধ-বিমোহিত গোটা বিশ্ব। এর বাহিরে নন চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলের জুলিয়ানো বেলেত্তিও। সাবেক বার্সেলোনা এবং চেলসির রক্ষণসৈনিক বেলেত্তি এবার মেসির প্রশংসায় মাতলেন। শুধু তাই নয় বরং তারই স্বদেশী কিংবদন্তি ফুটবলার পেলের সঙ্গেও তুলনা করেছেন তিনি। এ বিষয়ে এক সাক্ষাৎকারে বেনেত্তি বলেন, ‘মেসি প্রকৃতপক্ষে এই প্রজন্মের পেলে। সে এখনও তরুণ। তার এখনও যথেষ্ট সময় আছে পরিপক্ষ হওয়ার।’ ক্লাব ফুটবলের ইতিহাসে প্রায় সব শিরোপায় জিতেছেন মেসি। কিন্তু দুর্ভাগ্য এলএম টেনের। বার্সার সফল মেসি আর্জেন্টিনার জার্সিতে নিস্প্রভ। গত ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর সম্প্রতি কোপায় চিলির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টাইনদের। এরপরই যেন সমালোচনাটা আরও বহুগুণে বেড়ে যায় মেসির। তবে মেসিকে নিয়ে এমন সমালোচনা কোনভাবেই মানতে পারছেন না ব্রাজিলের জার্সিতে ২৩ ম্যাচ খেলা বেনেত্তি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এ বিষয়টা বুঝতেই পারিনা যে মেসিকে নিয়ে তার নিজের দেশে কেন এতো সমালোচনা। আসলে মেসির মতো একজন খেলোয়াড়কে আপনি কখনোই সমালোচনা করতে পারেন না। কিন্তু ব্রাজিলে রোনালদিনহোর ক্ষেত্রেও এমনটা ঘটে।’