২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য সম্প্রতি আর্জেন্টিনার এই তারকা ফুটবলার ও তার বাবা হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদ- দেন স্পেনের একটি আদালত। তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার কারাবাস হয় না। তবে জরিমানার শাস্তি থেকে রেহাই পাবেন না তারা। আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছেন। মেসির এই অপরাধ ও সাজার বিষয় উল্লেখ করে লা লিগায় তার ভবিষ্যৎ প্রসঙ্গে তেবাসকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, এরই মধ্যে মেসির সঙ্গে আমি কথা বলেছি, তাকে আমি অপরাধী ভাবি না এবং তার লা লিগায় থাকাতেই আমি খুশি।