মেহেরপুরে বিএনপির ১৫ কর্মী আটক

মেহেরপুর প্রতিনিধি:
নাশকতার আশঙ্কায় মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১৫ কর্মীকে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাত থেকে গত কাল বুধবার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সদর থানায় ৫ জন, গাংনী থানায় ৬ জন ও মুজিবনগর থানায় ৪ জনকে আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, দুপুরে কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে ১৫ বিএনপি কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Comments (0)
Add Comment