মোবাইল অ্যাপে মেয়ে বিক্রি করছে আইএস!

অনলাইন ডেস্ক: এবার হোয়াটস অ্যাপ এবং টেলিগ্রাম অ্যাপ এ মেয়েদের বিক্রি করছে আইএস। তেমনই একটি বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘বিক্রির জন্যে মেয়ে রয়েছে। ভার্জিন, সুন্দরী, ১২ বছর বয়স। এখনও পর্যন্ত দর উঠেছে ১২,৫০০ মার্কিন ডলার। খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে।’
সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের এক সক্রিয় কর্মী অ্যাসোসিয়েটেড প্রেসের হাতে আরবি ভাষায় লেখা এনক্রিপ্ট করা একটি কথোপকথন তুলে দিয়েছেন। এমন করেই আইসিস ইয়াজিদি সম্প্রদায়ের মেয়ে ও শিশুদের যৌন দাস-দাসী হিসেবে বিক্রি করে দিচ্ছে।
মহিলা এবং ছোট ছোট মেয়েদের বিক্রি করার পর তাদের যাবতীয় তথ্য, নাম, বয়স, ছবি এবং কার কাছে বিক্রি করা হয়েছে, সব কিছু নিজেদের নেটওয়র্কে শেয়ার করে দেয় আইসিস যাতে পালানোর কোনও পথ না পায় তারা। কেউ যদি তাদের উদ্ধার করার চেষ্টা করেন, তাহলে আইসিসের হাতে প্রাণ যায় তাঁর। সূত্র: ইন্ডিয়া টাইমস।

Comments (0)
Add Comment