ম্যাসাডনিয়ায় বন্দুকযুদ্ধে ৫ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান রাষ্ট্র ম্যাসাডোনিয়ায় বন্দুকধারীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হযেছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার (০৯ মে) দেশটির উত্তরাঞ্চলে আলবেনীয় এলাকায় কুমানোভো শহরে বিদ্রোহীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে এক সংবাদ সম্মেলনে জানান ম্যাসাডোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জর্দানা জানকুলোফস্কা। সংখ্যালঘু জাতিগত আলবেনীয়দের অধিকার আদায়ের লক্ষে ২০০১ সাল থেকেই এই অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করে আসছে আলবেনীয় বিদ্রোহীরা।

Comments (0)
Add Comment