ময়মনসিংহে ৪ জেএমবি সদস্য আটক

ময়মনসিংহ প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহে সদরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীনের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাত তিনটার দিকে দাপুনিয়া এলাকায় একটি বাড়িতে বৈঠক করার সময় অভিযান চালিয়ে ঐ চারজনকে আটক করা হয়। তিনি জানান, সংবাদ সম্মেলনে অভিযান ও আটকদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

Comments (0)
Add Comment