যুক্তরাষ্ট্রের আড়িপাতার খবর ফাঁস উইকিলিকসে

আন্তর্জাতিক ডেস্ক  : উইকিলিকসের সম্প্রতি প্রকাশ করা গোপন নথিতে দেখা যাচ্ছে যে, শেষ তিন ফরাসি প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পেতেছিলো যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এই কাজটি করে।

ওই নথিতে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্বে থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাক, নিকোলা সারকোজি এবং ফ্রাসোঁয়া ওঁলাদের ফোনালাপ মার্কিন নজরদারিতে ছিলো। শুধু প্রসিডেন্টই নন, এই সময়কালে দেশটির বেশ কিছু মন্ত্রিও নজরদারিতে ছিলেন। নতুন এই তথ্যের বিষয় এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। তবে এ নিয়ে বুধবার প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ। এরআগে এনএসএর বিরুদ্ধে জার্মানির চ্যান্সেলর আঙ্গিলা মের্কেলের ফোনে আড়িপাতার তথ্য ফাঁস করে সাবেক এনএসএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

Comments (0)
Add Comment