দু’পক্ষের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ দুজন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তাকর্মীরা।
এরই মধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। নিরাপত্তার জন্য প্রদর্শনীতে আসা সবাইকে বাড়ির ভিতরে অবস্থান করার জন্য পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হঠাৎ করেই সেখানে তিন চার রাউন্ড গুলিবর্ষণ হয়। কে বা কারা এই হামলা চালায় বা তাদের অবস্থান এখনও জানা যায়নি।
পুলিশের বিশেষ দল ধারণা করছে মহানবীর কার্টুন প্রদর্শনীকে কেন্দ্র করে এই হামলা হতে পারে।