রংপুরের কাউনিয়ায় ৩০ কেজি গাঁজা সহ পিকাপ ভ্যান আটক, গ্রেফতার ১

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি :

রংপুরের কাউনিয়ায় ৩০ কেজি গাঁজা সহ আমিনুল ইসলাম সাগর(২৭)কে ও পিকাপ ভ্যান আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গত রবিবার রাত ১১টার সময় কাউনিয়া উপজেলার মধুপুর রাজীব মেল্লাটারী নামকস্থান হইতে তাকে আটক করা হয়। আটক মাদক পাচার কারী কুড়িগ্রাম রাজারহাট উপজেলার মৃত জলিল ছেলে।

থানা পুলিশ জানায়, রাজারহাট থেকে একটি পিকাপ ভ্যান মধুপুর হয়ে রংপুর যাওয়ার সময় গোপন সংবাদের ভিক্তিতে এস আই শাহজাহান, এ এস আই শামছুল আলম ও এ এস আই সফিউজ্জান ঢাকা মেট্রো-ন-১১৬১৮৯ নাম্বার পিকাপ ভ্যানটিকে আটক করার সময় পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পিকাপ ভ্যানটি তল্লাসী করলে ৩০কেজি গাঁজা উদ্ধার ও পিকাপ ভ্যানে থাকা আমিনুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানান, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর আটক মাদক পাচারকারীকে কোর্টে প্রেরন করা হয়।

Comments (0)
Add Comment