টস জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক নাঈম ইসলাম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।
ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি খুলনা টাইটান্সের ব্যাটসম্যানরা। ব্যাট হাতে শুভাগত হোম ছাড়া কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেনি। শূন্য রানে আউট হয়েছেন খুলনার নিকোলাস পুরান (০), অলক কাপালি (০), জুনায়েদ খান (০) ও মোহাম্মদ আসগর (০)।
রংপুরের পক্ষে শহিদ আফ্রিদি ৪টি ও আরাফাত সানী ৩টি উইকেট নিয়েছেন।