রংপুরের নব্দীগঞ্জে হেযবুত তওহীদের জনসচেতনতা মূলক আলোচনা সভা

রংপুর প্রতিনিধি: রোহিঙ্গা নির্যাতনসহ দেশের চলমান সঙ্কট নিরষনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আর এই ঐক্যের আহবানে সারা দেশ ব্যাপী কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে নিবেদিত অ-রাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। এরই অংশ হিসেবে শুক্রবার সন্ধায় রংপুরের নব্দীগঞ্জ বাজারে জনসচেতনতা মুলক আলোচনা সভা করেছে রংপুর জেলা শাখা হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার প্রচার সম্পাদক জেবালুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের সময় উপযোগী এ উদ্যোগকে সকলের মাঝে পৌছে দিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আলম।
আবুল কালাম আজাদ রুবেলের সঞ্চালনায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদসহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে দেশ ও জাতিকে রক্ষার্থে ধর্মের প্রকৃত শিক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য আলোচক হেযবুত তওহীদের রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১নং কল্যাণী ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. সোহরাব হোসেন, কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম সরদার, দৈনিক বজ্রশক্তি ও জেটিভি নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম, কল্যাণী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিক, কল্যাণী ইউনিয়ন ১নং ওয়ার্ড ইউপি সদস্য শাহ জালাল, ২নং ওয়ার্ড সদস্য হামিদুল ইসলাম হামিদসহ বিভিন্ন স্থরের নের্তৃবৃন্দ প্রতিবাদী জনতা।

 

Comments (0)
Add Comment