রংপুর প্রতিনিধি: রংপুরে মোটর সাইকেলযোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণ রাজু আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার রাতে আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে ময়না তদন্ত শেষে রাজুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজুর ভাই করিম উল্লাহ জানান, জমিজমা নিয়ে নগরীর ভুরার ঘাট এলাকার আবুলের সঙ্গে তার বিরোধ ছিল। বুধবার রাতে লালবাগ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় নগরীর ছিলিমপুর এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে রমেকে ভর্তি করা হলে সকালে তার মৃত্যু হয়।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।