রবিবার রাতে কাউনিয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাদের জিলানী চার্জশিট দাখিলের সত্যতা নিশ্চিত করেন। আসামিদের মধ্যে মাসুদ রানা, ইসাহাক, লিটন মিয়া ও আবু সাইদ রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। বাকিরা পলাতক।
প্রসঙ্গত, জাপানি নাগরিক কুনিও হোশি রংপুর মহানগরীর মুন্সিপাড়া এলাকায় জাকারিয়া বালা নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৩ অক্টোবর সকালে জাপানি নাগরিক কুনিও হোশি নাছনিয়া বিল আলুটারী এলাকায় তার ঘাসের খামার বাড়ি যাওয়ার পথে ৩ মুখোশধারী দুর্বৃত্ত তাকে গুলি করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।