রংপুরে জেলা যুবলীগের বর্ধিত সভা

মহানগর প্রতিনিধি, রংপুর:
রংপুর জেলা যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বিকাল ৩ টায় রংপুর বেতপট্টি জেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক এইচএম রাশেদুন্নবী জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তারা দেশের চলমান পরিস্থিতির নিরসন করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এবং স্বাধীনতার মাসের যথাযথ মর্যাদা, রংপুর জেলার আটটি উপজেলায় যুবলীগের কমিটি গঠন, সাংগঠনিক কাঠামো জোড়দারসহ বিবিধ বিষয়ের উপর আলোচনা করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রাজু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক হাদিউর জামান শামীম, যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, পীরগাছা উপজেলা শাখা যুবলীগের যগ্ম আহ্বায়ক আবু তারেক পাভেলসহ রংপুর জেলার সকল উপজেলার নেতা-কর্মীবৃন্দ।

Comments (0)
Add Comment