রংপুরে রমজান ও ঈদের যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা

রংপুর প্রতিনিধি :  রমজান মাস এবং আসন্ন ঈদ উপলক্ষ্যে শহরের প্রধান প্রধান সড়ক সমূহে যানজট নিরসনকল্পে রংপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার  রংপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

উক্ত মতবিনিময় সভায়  সভাপতিত্ব করেন রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রাহাত আনোয়ার। সভায় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ্ব সরফুদ্দীন আহমেদ ঝণ্টু, রংপুর জেলার পুলিশ সুপার মোঃ আব্দুর রাজ্জাক,বিভিন্ন পরিবহন সমিতির সদস্যগণ এবং অন্যান্যরা।

Comments (0)
Add Comment