আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে পীরগাছা উপজেলার নজর মামুদ গ্রামের বাবু মিয়ার পুত্র স্বপন মিয়াকে (১২) একই গ্রামের মন্তা মিয়ার পুত্র লাজু মিয়া, ইসমাইল হোসেনের পুত্র রায়হান মিয়া ও আফছার উদ্দিনের পুত্র সবুজ মিয়া মোবাইল ফোনে প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় নিয়ে গলাটিপে হত্যা করে। ঘটনার সময় গ্রামবাসী তাদের ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের পিতা বাবু মিয়া বাদি হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা করে। ২০১১ সালের ৩ সেপ্টেম্বর এই মামলার চার্জশিট প্রদান করা হয়। দীর্ঘ শুনানী ও সাক্ষ্যপ্রমাণ শেষে দুই আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়।
অপরদিকে ৩নং আসামি সবুজ মিয়ার বয়স ১৮ বছরের নীচে হওয়ায় তাকে বিচারের জন্য ইতোমধ্যেই কিশোর আদালতে পাঠানো হয়েছে। সেখানে মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন ফারুক মো. রেয়াজুল করিম । আসামি’র পক্ষে ছিলেন অমল কুমার চক্রবর্তি ও সুলতান আহমেদ শাহিন।