আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৩ জুলাই বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঠাকুরদহ মন্দিরপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রুমানকে (৬) চকলেট দেয়ার লোভ দেখিয়ে ডেকে নিয়ে যান একই এলাকার সামসুল আলমের স্ত্রী মাজেদা বেগম। নিজের ঘরে আটকে রেখে সন্ধ্যার পর রুমানকে গলা টিপে হত্যা করেন মাজেদা। পূর্ব শত্রুতার জেরে রুমানকে হত্যা করেন বলে আদালতে স্বীকার করেছেন তিনি।