রংপুর ব্যুরো:
রংপুরে স্বাধীন বাংলা র্যাফেল ড্র অনুষ্ঠান শুক্রবার রাতে টাউন হল চত্তরে জনতার বাধার মুখে পন্ড হয়েছে। এ সময় উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রনে আনতে পুলিশ হালকা লাঠি চার্জ করে। পরে উত্তেজিত জনতা র্যাফেল ড্রর সরঞ্জাম, টেবিল চেয়ার ও গেট ভাংচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানান গত শুক্রবার সন্ধ্যার পর থেকে টিকিট গ্রাহকরা টাউন হলে জমায়েত হয়। টিকিটের অর্ধেক অংশের গাফিলতি, অনুষ্ঠান আয়োজকদের বিশৃ্খংলতা দেখে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। আবহাওয়া খারাপ থাকায় আয়োজকরা ড্র অনুষ্ঠানে ধীরগতি আনলে জনতা উত্তেজিত হয়ে পরে। এ সময় পুলিশ তাদেরকে শান্ত করে। সময় বাড়ার সাথে সাথে কমিটির লোকজন সটকে পরতে থাকলে জনতা উত্তেজিত হয়ে অনুষ্ঠান স্থলে বিভিন্ন সরঞ্জাম ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ জনতাকে শান্ত করতে হালকা লাঠিচার্জ করে ছত্রভংগ করে দেয়। পরে উত্তেজিত জনতা জোড়হয়ে সড়ক অবরোধ করলে পুলিশ এসে আলোচনা করে অবরোধকারীদের সরিয়ে দেয়। র্যাফেল ড্র অনুষ্ঠানের কমিটির কাউকে এ সময় যোগাযোগ করে পাওয়া যায়নি।
টিকিট ক্রেতা লিটন, মারুফ জানান গত দু মাস ধরে টিকিট ক্রেতাদের সাথে ধকা দিয়ে আসছিল এবং সময় ক্ষেপন করে আসছিল। অনেক আশা নিয়ে টিকিট কিনেছি। কমিটির এধরনের আচরণ আমাদের কাম্য নয়। তারা জনতার সাথে ছলনার আশ্রয় নিয়েছে।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।