রংপুরে সড়ক নিরাপত্তা-গণসচেতনতা বৃদ্ধির জন্য র‍্যালী ও সমাবেশ

রংপুর প্রতিনিধি: রংপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতার লক্ষে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রংপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রংপুরের আয়োজনে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী কাচারী বাজার ডিসি অফিস হতে রংপুর টাউন হল এসে শেষ হয় ।
র‍্যালীটি উদ্বোধন করেন রংপুরের জেলার জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার । পরে রংপুরে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাউন হলে দিকনির্দেশনা মূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, বিআরটিএ’র উপপরিচালক মহসিন হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী মেজিট্রেট তানজিনা জিনাত, মোটর মালিক সমিতির সভাপতি ও রংপুর বিআরটিএ’র কর্মকর্তা ও রংপুর জেলা নিরাপদ সড়ক চাই এর কর্মী হাসান ফেরদৌস রাসেলসহ মোটর শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা। সভাটিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রসাশক ড. এটিএম মাহবুব করিম।

Comments (0)
Add Comment