রংপুরে হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি: চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ২১ জুলাই কোতয়ালী থানা পুলিশের অভিযানে ২৫ পুড়িয়া হেরোইন সহ ০৩ মাদক ব্যবসায়ী ও এক বছরের সাজাপ্রাপ্ত ০১ আসামী গ্রেফতার।
রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্ত্বে এস আই মুহিব্বুল ইসলাম,এস আই ফেরদৌস আহমেদ সঙ্গিয় ফোর্স সহ ২১ জুলাই রাত ২ টা ৩০ মিনিটে মিনিটে নগরীর শতরন্জিপাড়ায়, ও বৌ বাজারে অভিযান করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজা মিয়ার পুত্র লাইবার রহমান (৩৫),মৃত শরিফ মিয়ার পুত্র শফিকুল (৪৫) ও তার স্ত্রী পারভিন (৩৫) কে ২৫ পুড়িয়া হেরোইন সহ হাতে নাতে বিক্রয় করাকালীন অবস্থায় গ্রেফতার করেছে।
উক্ত মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন ধরে রংপুর শহরের বিভিন্ন জায়গায় হেরোইন বিক্রয় করে আসছিল।
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
একই দিন উক্ত অফিসার ফোর্স অপর এক অভিযানে এক বছরের সাজা প্রাপ্ত আসামী সাতগাড়া চড়কবাড়ির গোলজার হোসেন এর পুত্র বাবু মিয়া (২৫)কে গ্রেফতার করেছে।

Comments (0)
Add Comment