রংপুরে ৩৫কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

প্রেসবিজ্ঞপ্তি: অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল জনাব মোঃ সাইফুর রহমান ও রংপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এ বি এম জাহিদুল ইসলামের নের্তৃত্বে এস আই আতাউর রহমান, এস আই আঃ হালিম সঙ্গিয় ফোর্স সহ ২৭ এপ্রিল রাত ০১ টায় নগরীর বিনোদপুর রেলগেটের পাশে ঢাকা-বগুড়া মহাসড়কে অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজা সহ কুড়িগ্রাম জেলার নাগেশ^রী থানার রামখানা গ্রামের মৃত ছফর উদ্দিন এর পুত্র মোঃ আব্দুর রহমান (৪০),ঝিনাইদহ জেলার শৈলকুপপা থানার বাজুখালী চন্ডিপুর গ্রামের ফজলার রহমানের পুত্র আলমগীর হোসেন (৩০), ও কুষ্টিয়া জেলার ইবি শেখ পাড়া থানার মধুপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র মোঃ শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে। মাদক ব্যবসায়ীরা উক্ত গাঁজা ট্রাকে বহন করে বগুড়া অভিমুখে যাচ্ছিল।
আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে । বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment