রংপুরে ৪ লেন মহাসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগীয় সড়কের ৪ লেনে উন্নীত ১৬ কিলোমিটার মহাসড়কের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর ১২টার সময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি এ সড়কের আনুষ্ঠানিক উদ্ধোধন ঘোষনা করেন।

ফোর লেন রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসন কন্ফারেন্স রুমে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব মশিউর রহমান রাঙা, রংপুরের মাননীয় মেয়র বীর মুক্তি যোদ্ধা জনাব শরফুদ্দীন আহমেদ ঝন্টু, মাননীয় সংসদ সদস্য আ্যাডঃ হোসনে আরা লুৎফা ডালিয়া, আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব আবুল কালাম আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আ্যডভোকেট রেজাউল করিম রাজু।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দসহ সম্মানিত বিভাগীয় কমিশনার, সম্মানিত জেলাপ্রশাসক, বিভাগীয় কমিশন ও জেলা প্রশাসন অফিসের সম্মানিত অফিসারবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সম্মিনত সাংবাদিকবৃন্দ।

Comments (0)
Add Comment