কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর নেতৃত্ত্বে ০৮ সেপ্টেম্বর মঙ্গলবার এসআই মকবুল,এসআই আমিনুল ইসলাম,এএসআই জাহাঙ্গীর-১ ও এএসআই জাহাঙ্গীর-২ নগরীর আলমনগর কলোনীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ০৫ ওয়ারেন্টভুক্ত আসামী আপেল মাহমুুুদ ক্যাচরা আপেলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিক্রয় করা অবস্থায় আলমনগর কলোনীর মৃত জলিলের পুত্র ০৫ ওয়ারেন্টভুক্ত আসামী আপেল মাহমুুুদ (ক্যাচরা আপেল) ও আলমনগর পীরপুরের সেলিম আহমেদের পুত্র রাজু আহমেদকে ৫০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করে। আসামী ক্যাচরা আপেলের বিরুদ্ধে চুরি,ছিনতাই,মাদক সহ বিভিন্ন অপরাধে গ্রেফতারের জন্য কোতয়ালী থানায় ০৫টি ওয়ারেন্ট মুলতবি আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর