রংপুর জেলা তথ্য অফিস কর্তৃক ব্রান্ডিং বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রংপুর প্রতিনিধি: রংপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ব্রাডিং বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বদরগঞ্জ উপজেলার কাজির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মহিলা সমাবেশের আয়োজন করা হয়। জেলা সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুবিনা আকতার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ টি উদ্যোগ তথা-ডিজিটাল বাংলাদেশ, একটি বাড়ী একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, শিক্ষা সহায়তা কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসুচিসমূহ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা –এর ব্রান্ডিং বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন। বক্তব্যে আরো জানানো হয়, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী উক্ত ১০ টি বিষয় বিশেষ ভাবে নজরদারি করছেন।
এছাড়া উপস্থিত মহিলাগণ স্বাস্থ্য, শিক্ষা , বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন এবং সরকারের বিভিন্ন সেবার বিষয়ে বিশেষ করে ১০ টি বিশেষ উদ্যোগ সম্পর্কে তাঁদের মতামত তুলে ধরেন এবং প্রধান অতিথিসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

Comments (0)
Add Comment