রংপুর তারাগঞ্জে পুলিশের অভিযানে জাল টাকার ব্যবসায়ী আটক

তারাগঞ্জ, রংপুর : তারাগঞ্জ থানা পুলিশের আইন-শৃংখলা বিশেষ অভিযানে জাল টাকার ব্যবসায়ী আটক । সোমবার আইন-শৃংখলা বিশেষ উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ বাজার মাংস হাটিতে মাসুদ রানা, মাসুম(২৫),জাল নোট সহ আটক । সে কুমিল্লা জেলার হোমনা উপজেলার জগনাথকান্দি মাথাভাঙ্গা গ্রামের মৃত আব্দুল আউয়াল পুত্র ।

পুলিশ সুত্রে জানাযায় ০২ (দুই) টি ১০০০/-(এক হাজার) টাকা মুল্য মানের জাল নোট দুটি উদ্ধার করে মাসুদ রানা, মাসুম(২৫) কে আটক করা হয়।মাসুমের সহযোগি অজ্ঞাতনামা অপর দুইজন আসামি পালিয়ে যায়। আসামী মাসুদ মাসুমের বিরুদ্ধে তারাগঞ্জ থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্টের ২৫-এ(বি) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তারাগঞ্জ থানা পুলিশের এস আই মজাম্মেল হক জানান আটক মাসুম(২৫) আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মানুষকে ধোকা দিয়ে জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিল। আসামী মাসুদ সহ তার সহযোগি পলাতক অজ্ঞাত নামা আসামীগন ঢাকা হইতে তারাগঞ্জ বাজারে আসিয়া সুযোগ খুঁজতে থাকে। তারাগঞ্জ বাজারে হাটের দিন থাকায় তারা এখানে আসে।

আসামী মাসুদ দীর্ঘদিন থেকে জাল টাকার ব্যবসা করে আসছিল মর্মে স্বীকার করেছেন।

Comments (0)
Add Comment