রংপুর বদরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে এবার সুশীল কুমার কুন্ডু ওরফে বাপ্পী কুন্ডু (২১) নামে এক কলেজ ছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শয়ন ঘরের ছাদের সাথে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। তার বাবা ভোজেন কুন্ডু। বাড়ি বদরগঞ্জ পৌর সভার শাহাপুর গ্রামে। বাপ্পী কারমাইকেল কলেজের অনার্স তৃতীয়বর্ষের ছাত্র ছিলেন।

তার পরিবার সূত্রে জানা গেছে, বাপ্পী গত মঙ্গলবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। গতকাল বুধবার সকালে তার কোন সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখতে পান ছাদের সাথে তার ঝুঁলান্ত লাশ।

তার পরিবার ও এলাকাবাসীর ধারণা, বাপ্পী দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলে ছিলেন। মেয়েটির মঙ্গলবার এক যুবকের সাথে বিয়ে হয়। এ কারণেই তিনি আত্মহত্যার পথ বেঁচে নিতে পারেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

Comments (0)
Add Comment