রংপুর অফিস: রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা বৃহস্পতিবার দুপুরে ১২ টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মাছুদ-উর-রহমান মিলু। সভায় পূর্ববর্তী সভার সিদ্ধান্তসমুহ আলোচনা করার পরে বেশ কিছু উন্নয়ন মুলক সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে ৯ জন সদস্যকে সাধারণ সদস্যপদ থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
অব্যহতি প্রাপ্তরা হলেন- রবিউল ইসলাম দুখু, শরীফ লাভলু লেবু, মুনির হোসেন, আব্দুস সালাম, তৌহিদুল ইসলাম বাবলা, তাজিদুল ইসলাম লাল, মমিনুল ইসলাম রিপন, শাহ হামিদুল ইসলাম ও রাহুল। একজন সাধারন সদস্যের পদত্যাগ পত্রের আবেদন গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মোজাফ্ফর হোসেন, সহ-সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, কোষাধ্যক্ষ শফিউল করিম শফিক, দপ্তর সম্পাদক চঞ্চল মাহমুদ, প্রচার সম্পাদক মহিউদ্দিন মখদুমী, ক্রীড়া সম্পাদক হারুন-অর-রশিদ, কার্যকরী সদস্য শেখ এমবি আলম বাদশা, মো. আমিরুল ইসলাম প্রমুখ।