রংপুর : রংপুর সিটি করপোরেশনের ২০১৫-১৬ অর্থবছরের জন্য ৬৪৫ কোটি ৫ লাখ ৭২ হাজার ৮৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে নগর ভবন মিলনায়তনে সিটি মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব খাত থেকে ৫৬ কোটি ৪৮ লাখ ১৮ হাজার ৬০৫ টাকা, উন্নয়ন সহায়ক তহবিল থেকে ৫৮৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ১৭৯ টাকা আয় ধরা হয়েছে।
নতুন এ সিটি করপোরেশনে আভ্যন্তরীণ ক্ষেত্রে বাজেটে সর্বোচ্চ আয়ের খাত ধরা হয়েছে গৃহ ও ভূমির ওপর কর থেকে ৮ কোটি টাকা। এছাড়াও আয় ধরা হয়েছে টেস্ট ফিস থেকে ৬ কোটি ৬৮ লাখ ৬৫ হাজার ও স্থাবর সম্পত্তি বিনিময় থেকে ৫ কোটি টাকা। বাজেট ঘোষণার সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।