রডের পরিবর্তে বাঁশ ব্যবহার; গাইবান্ধায় প্রকৌশলীসহ ঠিকাদার গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মেঘডুমুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগে দুদক সংশ্লিষ্ট কাজের তদারকিতে থাকা উপ-সহকারি প্রকৌশলী মো. আরিফ বিল্লাহ ও ঠিকাদার আব্দুল খালেককে গ্রেফতার করেছে। দুদকের তদন্ত টিম তদন্ত কাজ সম্পন্ন শেষে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বুধবার বিকেলে তাদের গ্রেফতার করেন। এব্যাপারে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মেঘডুমুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ওই ওয়াশ ব্লক নির্মাণ কাজ শুরু হয়। গত শুক্রবার ওই নির্মাণ কাজে ঠিকাদার আব্দুল খালেক রডের বদলে বাঁশ ব্যবহার করলে এলাকাবাসী ধরে ফেলে এবং কাজ বন্ধ করে দেয়।

Comments (0)
Add Comment