রণবীরের বিয়ে নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক: বিভিন্ন সময় বলিউড অভিনেতা রনবীর কাপুরের সঙ্গে একাধিক অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জণ রটেছে। কিন্তু রণবীরের সম্পর্ক ও তার ভাঙন নিয়ে কখনওই মুখ খোলেননি বাবা ঋষি কাপুর বা মা নীতু কপূর।
কিন্তু অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্ক ভাঙনের পাঁচ মাস পর অবশেষে সংবাদমাধ্যমের সামনে প্রথম মুখ খুলেছেন রণবীরের বাবা ঋষি কাপুর।
ঋষি কাপুর ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অতীতে রণবীরের যে দুজন অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক ছিল সে বিষয় আমরা জানি। তবে আমরা এই মুহূর্তে ছেলের জন্যে একটা মিষ্টি বউ চাই। তবে ছেলে কাকে বউ, কাকেই বা বান্ধবী আর কাকে সহ-অভিনেত্রীর মতো দেখতে চান, সেটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত।
তিনি জানান, সে বিষয় বাবা-মা হিসেবে ঋষি বা নীতু কোনও কিছুই ছেলের ওপর চাপিয়ে দেবেন না বলে জানিয়েছেন। শুধু ছেলের জন্য বউই তাদের এইমুহূর্তের একমাত্র চাহিদা।

Comments (0)
Add Comment