রাজধানীতে ফের সন্দেহভাজন আইএস জঙ্গি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:  রাজধানীতে আবদুল্লাহ আল গালিব নামে ইসলামিক স্টেটের (আইএস) আরেক সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস শাখার অতিরিক্ত উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২৪ মে রাজধানীর উত্তরা ও লালমাটিয়া এলাকা থেকে আমিনুল ইসলাম (৩৮) শাকিব বিন কামাল (৩০) নামে দুজনকে গ্রেফতার করা হয়।

Comments (0)
Add Comment