কাউনিয়ায় দুর্যোগ প্রস্ততি দিবস ২০১৭ উদযাপন

মিজান কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) এর আয়োজনে “দুর্যোগের প্রস্ততি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় দুর্যোগ প্রস্ততি দিবস ২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। র‌্যালী শেষে “দুর্যোগের প্রস্ততি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় দুর্যোগ প্রস্ততি বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপল্কর রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শরফুল ইসলাম, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মো. আছির উদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অফিস সহকারী মো. সোলায়মান আলী, ল্যাম্ব এনজিও প্রতিনিধি মোছা. মনজুয়ারা বেগম, সীড এনজিও প্রতিনিধি মারিয়া সরকার, বীভা রায়, অনুপমা রায়, মো. আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুধীবৃন্দ।

Comments (0)
Add Comment