প্রত্যক্ষদর্শীরা জানান, যে গলি থেকে দুর্বৃত্তরা বের হয়ে এ হামলা চালিয়েছে ওই গলিটি শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। যেখানে রাতের বেলা কড়া পুলিশি প্রহরা থাকলেও, ঘটনার সময় পুলিশ বেশ হালকা মেজাজে ছিল।
প্রত্যক্ষদর্শী সিএনজি আরোহী বলেন, আমরা ডাক্তার দেখিয়ে পটুয়াখালি ফিরে যাচ্ছিলাম। সিএনজিটি বিজয়নগরে আসার পরে এক গলিতে দশ-পনেরজন এসে ককটেল ফাটায়। এরপর গাড়ি দুইটিতে পেট্রোল ঢেলে আগুন দেয়।
পুড়ে যাওয়া একটি গাড়ির মালিক তরুণ ব্যবসায়ী মইনুল হক চৌধুরী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘লিখে আর কী করবেন? দরকার নেই। গাড়িতে আমার ল্যাপটপ ছিল, যাতে আমার জরুরি অনেক তথ্য ছিল।’
ঘটনা প্রসঙ্গে মতিঝিল জোনের এডিসি ফরিদ উদ্দিন বলেন, ‘এখনো হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি। আমরা কাউকে ধরতেও পারিনি।’