সিলেটে শিশু রাজনকে কয়েকজন পাষণ্ড কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যা করার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের পায়রা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে জেলা মানবাধিকার নাট্য পরিষদ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার নাট্য পরিষদ এর সহ-সম্পাদক অমিত শাহারিয়ার বাপ্পী, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহীনুর আলম লিটন, কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এর সভাপতি শাকিব মোহাম্মদ আল হাসান প্রমুখ। বক্তারা, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।