রাজন হত্যার বিচার বিশেষ ট্রাইবুন্যালে

সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া কিশোর সামিউল আলর রাজনের হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইবুন্যাল গঠন করার আশ্বাস দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদিন।  সোমবার সকালে তিনি সামিউলের গ্রামের বাড়ি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে উপস্থিত হয়ে এ আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তারা সামিউলের বাবা-মাকে সান্ত¦না প্রদান করেন। এসময় জেলা প্রশাসক ২০ হাজার টাকার চেক সামিউলের বাবা-মায়ের হাতে তুলে দেন।

জেলা প্রশাসক জয়নাল আবেদিন আরো বলেন, রাজন হত্যা মামলাকে চাঞ্চল্যকর মামলা হিসেবে অভিহিত করা হবে। আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠকেই এই মামলাটি চাঞ্চল্যকর মামলার তালিকাভুক্ত করা হবে।

Comments (0)
Add Comment