রাজীবপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু

Exif_JPEG_420

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: ‘করলে খাজনা পরিশোধ থাকবে জমি নিরাপদ প্রধান মন্ত্রীর অঙ্গিকার ভূমিহীন থাকবে না কেউ আর ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজীবপুর উপজেলায় শুরু হয়েছে ৭ দিন ব্যপি ভূমি সেবা সপ্তাহ। ১ থেকে ৭এপ্রিল পর্যন্ত উপজেলা ভূমি কার্যালয়ে চলবে ওই সেবা সপ্তাহ।

বুধবার ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) ফাউজুল কবীর। সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন সরকারী ভূমি কর্মকর্তা ও ভূমি সেবা গ্রহীতা প্রমুখ।

আলোজনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ফাউজুল কবীর জমির মালিকদের মাঝে দাখিলা ও পর্শ্চা বিতরণ করেন।

ভূমি অফিস সূএে জানা গেছে সেবা সপ্তাহ উপলক্ষে নামজারী,ভূমি উন্নয়ন কর,দাখিলা,অর্পিত সম্পতি লিজ বা নবায়ন,মাঠ পর্শ্চা সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পওয়া যাবে ।

Comments (0)
Add Comment