রাজৈরে গাড়ি চাপায় শিশু নিহত

মো:ইব্রাহীম রাজৈর (মাদারীপুর )প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলার আজ শনিবার সকালে ১০: ০০ ঢাকা-বরিশাল মহাসড়কে টেকেরহাট বন্দরের বড় ব্রিজ দক্ষিন পাড় সড়ক দূর্ঘটনায় এক শিশু গাড়ি চাপায় নিহত হয়েছে। নিহত শিশু নাম ওবাইদুল মোল্লা (১০) । সে মোল্লাদি মাদ্রাসার ছাত্র । মুকসুদপুর উপজেলার মোল্লা কান্দি গ্রামের রবিউল মোল্লার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায়, মায়ের সাথে ওবাইদুল ও তার বড় ভাই নেয়ামুল রাস্থা পারাপারের সময় ওবাইদুল দৌড় দিলে বরিশাল থেকে ঢাকা গামী পরিবহনের একটি গাড়ি তাকে চাপাদিয়ে চলে যায় । ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টেকেরহাটে এক শিশু সড়ক দূর্ঘটনায় মারা গেছে।

Comments (0)
Add Comment