রাণীশংকৈলে ডিজেল না পাওয়ায় কৃষকরা বিপাকে

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রানীশংকৈলে ৩ দিন ধরে ডিজেল না পাওয়ায় কৃষকরা বিপাকে। উপজেলায় ৮ এপ্রিল থেকে ডিজেল কোথাও পাওয়া যাচ্ছে না । উপজেলায় মোট ৫টি তেল পাম্প থাকলেও সেখানেও তারা ডিজেল বিক্রী করছে না পাম্পের ডিজেলের তেল মেশিনটি কালো কাপড় দিয়ে ডেকে রেখেছেন। কৃষকদের অভিযোগ ডিজেল না পাওয়ায় বৌরে মেীসুমে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে অভিযোগ উঠেছে খোলা জায়গায় ডিজেল তেল বিক্রী করলেও লিটার প্রতি ৮০টাকা করে বিক্রী করছে। ধর্মগড় এলাকার কৃষক কালাম বলেন, আমি নেকমরদের ২টি পাম্পে ডিজেল না পেয়ে উপজেলার সদও জুই ফিলিং স্টেশনেও এসে দেখি তেল নেই। আমি হতম্বব হয়ে খালি হাতে বাড়ী ফিরে যায়। এতে উপজেলার অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে একটি সুত্রে জানা যায়। তবে এ নিয়ে প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই। সাধারণ কৃষকরা প্রশাসনের কোন সহযোগীতা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

Comments (0)
Add Comment