রাণীশংকৈলে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা প্রাঙ্গণে বাংলাদেশের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সরকারি কোষাগার থেকে বেতন ভাতা প্রদান ও পেনশন প্রথা প্রবর্তনের দাবি আদায়ের লক্ষ্যে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ এপ্রিল পৌর সচিব সফিউল্লাহ সরকারসহ সকল কর্মকর্তা কর্মচারী এ মানব বন্ধনে অংশগ্রহণ করেন। ঘন্টা ব্যাপী মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ সফিউল্লাহ সরকার, মোঃ জাকির হোসেন। মানব বন্ধন অনুষ্ঠান শেষে প্যানেল মেয়র মোঃ সফিকুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলীপি প্রদান করা হয়।

Comments (0)
Add Comment