রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাওয়ের রাণীশংকৈল দোশিয়া ভাটাপাড়া গ্রামের নজু পাকুয়ানীর ছেলে মুক্তার আলীর বাড়িতে অগ্নিকাণ্ডে ৩টি গরু, ৩টি ছাগল ও হাঁস মুরগীসহ ৩টি ঘর পুড়ে যায়।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় গরুর ঘরে মশার কয়েল থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করে। ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
সংরক্ষিত ৩০১ আসনের সাংসদ মোছা. সেলিনা জাহান লিটা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।