ঘটনা সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মরতুজ আলীর ছেলে কসিমউদ্দিন বাড়ীর কাজে ব্যবহৃত নলকুপের হাতল দিয়ে অমানবিকভাবে পিটালে তার স্ত্রী ৩ সন্তানের জননী সোহাগী ঘটনাস্থলে মারা যায়। ঘাতক স্বামী পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তে পাঠান। থানা অফিসার ইনর্চাজ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।