তিনি জানান, গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৭ মে থেকে আগামী ২৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে ২১-২৬ মে পর্যন্ত। তবে ২৭ তারিখ শুক্রবার হওয়ায় ২৮ মে শনিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা শুরু হবে।
এ বিষয়ে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শিউলী শামিম শান্তা বলেন, আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কিন্তু আবাসিক হল বন্ধের বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের এখনো কোন সিদ্ধান্ত হয়নি।