রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের হাতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তার সহকর্মীরা। সোমবার রাত থেকে তারা কর্মবিরতি পালন করছেন।
ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ, রবিবার বিকালে হাসপাতালের গাইনি ওয়ার্ডে, কয়েক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের হাতাহাতি হয়। এতে আপন নামে এক ইন্টার্ন চিকিৎসক আহত হন। এর প্রতিবাদে সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগের ফটক বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা।
পরে হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে এক ঘণ্টা পর জরুরি বিভাগের গেট খুলে দেয়া হয়। পরে জরুরি বৈঠক ডেকে অনির্দিষ্টকালের কর্মরিবতির ঘোষণা দেয় ইন্টার্ন চিকিৎসক পরিষদ।