রায়পুরে হেযবুত তওহীদের জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

রায়পুর প্রতিনিধি: লক্ষিপুরের রায়পুরে শনিবার বিকাল তিন টায় সন্ত্রাস,জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হেযবুত তওহীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষিপুর জেলা আমির জিল্লুর রহমান মানিক প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সিলেট ও চট্টগ্রামের বিভাগের আমির জনাব শফিকুল আলম উখবাহ্, বিশেষ অতিথী হিসেবে ছিলেন রায়পুর উপজেলা আমির মো বাবুল পাটোয়ারি আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা সাখার কর্মি সমর্থক সহ অনেকেই
প্রধান অতিথী তার বক্তব্যে বলেন,আমাদের দেশকে জঙ্গীবাদ, সন্ত্রাস মুক্ত করতে আমাদেরকে নিরলস পরিশ্রম চালিয়ে যেতে হবে। যেহেতু জঙ্গীবাদ ইসলামের তথা কুরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা থেকে সৃষ্টি তাই আমাদেরকে ইসলামের সঠিক রুপ মানুষের কাছে উপস্থাপনের মাধ্যমে এ জঙ্গীবাদের মোকাবেলা করতে হবে।তিনি আরো বলেন এ জঙ্গীবাদ, সন্ত্রাস ও সাম্প্রতিকতার বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।সভায় অন্যান্য বক্তারাও উনার সাথে ঐক্যমত পোষণ করেন।

Comments (0)
Add Comment