রংপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিপিএম’কে রিপোর্টার্স ক্লাব, রংপুরের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানাচ্ছেন ক্লাবের সভাপতি মাসুদ-উর-রহমান মিলু, সাধারন সম্পাদক মোজাফফর হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ। ছবি: আমিরুল ইসলাম।

রংপুর প্রতিনিধি: রংপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিপিএম’কে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। এ উপলক্ষে শনিবার রাত ৮ টায় ক্লাবের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মো. মাসুদ-উর-রহমান মিলু, সাধারন সম্পাদক মোজাফফর হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শাহ বায়েজীদ আহমেদ, অতি: পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, জাকির হোসেনসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
পুলিশ সুপার আব্দুর রাজ্জাক রংপুরে কর্মরত থাকা অবস্থায় সাংবাদিকদের সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সাংবাদিক পুলিশের পথচলা একই। রংপুরে সাংবাদিক বান্ধব হয়ে কাজ করতে পারায় আমি সকল সাংবাদিকদের কাছে কৃতজ্ঞ। পুলিশ সুপার তার বক্তব্যে সকলের কল্যাণ কামনা করেন ও আগামী দিনে দায়িত্ব সুষ্ঠু ভাবে পালনে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

Comments (0)
Add Comment