রিয়াদে গাড়ি বোমা হামলায় নিহত ১, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক :  সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে একটি নিরাপত্তা চৌকিতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে গাড়ির চালক নিহত এবং দুজন পুলিশ আহত হয়েছেন। খবর সৌদি প্রেস এজেন্সির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আল হাইর রোডে পুলিশ কর্মকর্তারা গাড়িটি তল্লাশির জন্য থামায় এবং তখনই সেটি বিস্ফোরিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান এবং আহত দুই পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

Comments (0)
Add Comment