মজহারুল ইসলাম বাদল, রুহিয়া: ঠাকুরগাঁওয়ের রুহিয়ার রাজাগাঁও ইউনিয়নের ঝলঝলি গ্রামের পুষ্প (২৫) নামে ৩ সন্তানের এক জননীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর জানা যায়। ঘটনাটি ঘটে ২এপ্রিল রোববার রাত ৮ টায়। জানা গেছে, পুষ্প রাণী তাদের বাড়ির পাশে সেচ পাম্পের মোটরে আটকা পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। পুষ্প রাণী ঝলঝলি গ্রামের মহেনের স্ত্রী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার উপ-পরিদর্শক হাফিজ।