স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদে সবটুকু সামর্থ্য দিয়ে যাত্রীদের সেবা দিতে প্রস্তুত বাংলাদেশ রেলওয়ে, জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বৃহস্পতিবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। আজ ছাড়াও আগামী ৪ দিন বিক্রি হবে রেলের অগ্রিম টিকিট। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন আড়াই লাখেরও বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন বলেও জানান মন্ত্রী।
এসময় রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা অনুযায়ী যাত্রীদের শতভাগ সেবা দিতে আমরা প্রস্তুত। আজ থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। আগামী পাঁচদিন চলবে। এরপর ফিরতি টিকিট দেয়া হবে ২০ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। ‘
তিনি আরও জানান, ঈদ উপলক্ষে রেলে কোন প্রকার ছুটি থাকবে না। সারা দেশের বিভিন্ন রুটে ট্রেন চলবে।