রৌমারীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি রুহুল আমিন

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ২৮,কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো: রুহুল আমিন। গতকাল বেলা ১টার দিকে ভাঙ্গন কবলিত বলদমারা নৌকা ঘাট,বাইশপাড়া,পশ্চিম পাখিউড়া এলাকা পরিদর্শন করেন। পানি কমার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদের পূর্ব তীরে ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গনের কবলে পড়েছে হাজার হাজার ঘর বাড়ী। নদের ভাঙ্গনে পরিবাগুলো বাপ দাদার ভিটা মাটি হারিয়ে আশ্রয় নিয়েছে বিভিন্ন বাঁধে উপর। পরে এমপি তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষক আবুল হোসেন,প্রভাষক আক্তার হোসেন, রেজাউল করিম, এমদাদুল হক, সেলিম খান প্রমূখ।

Comments (0)
Add Comment