রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জের ধরে রুমিনা (২১) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার দিবাগত রাতে দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত ৬ মাস আগে কাজাইকাটা গ্রামের আ. খালেকের পুত্র আমিনুল ইসলামের সাথে রুমিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। এরই জের ধরে রুমিনা বিষপান করে আত্মহত্যা করে। সে চরশৌলমারী ইউনিয়নের গেন্দার আলগা গ্রামের ওহাব আলীর কন্যা বলে জানা যায়।পরে পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম জানান, বিষপানে গৃহকধুর আত্মহত্যার ঘটনাটি সত্য। লাশ উদ্ধার করে কুড়িগ্রামের মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।